আজ রোববার, ০২ অগাস্ট ২০২৬ ইং

Advertise

বিয়ানীবাজার

নিউজ ডেস্ক

০১ অগাস্ট, ২০২৬ ০০:৪২

খেলার মাঠের সৌন্দর্য বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ হোক

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত খেলার মাঠের সৌন্দর্য বিধ্বংসী কর্মকাণ্ড শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পিএইচজি হাইস্কুলের মাঠটি বিয়ানীবাজারের কেন্দ্রীয় খেলার মাঠ হিসেবেই পরিচিত। মাঠটির প্রকৃতিক সৌন্দর্য নষ্ট করে মাঠের পশ্চিম পাশের হেডমাস্টারের টিলায় নাকি ৮ ফুট উচু সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। এটা হলে ওই পাশে গ্যালারি বলে আর কিছু থাকবে না।

এই মাঠটি একটি ঐতিহাসিক পাবলিক স্পেস। এটি কেবল একটি খেলার নয়, এই উপজেলার সবচেয়ে বড় জনসমাগমের স্থলও। সবচেয়ে বড় ওয়াজ মাহফিল, এমনকি সবচেয়ে কনসার্টেরও স্থান। মাঠের চারপাশের প্রাকৃতিক গ্যালারিই তার আসল সুন্দর্য। এই মাঠের সৌন্দর্য এবং গুণকীর্তন সবার মুখে মুখে ফিরে।
মালিকানা পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের হলেও এটি গোটা বিয়ানীবাজারের সম্পদ, দেশের সম্পদ। এই জমি দান করেছেন স্থানীয় সমাজহিতৈষী জমিদার পবিত্র নাথ দাস পরিবার। এর সৌন্দর্যহানি হতে পারে এমন কোন কিছু করা হলে তা কেউ মেনে নেবে না।

নিরাপত্তার প্রশ্ন দেখা দিলে মাঠের সৌন্দর্য রক্ষা করেও তা নিশ্চিত করা সম্ভব। সবার সঙ্গে আলাপ-আলোচনা এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সেরকম ব্যবস্থা করা যেতে পারে। গ্যালারিতে যাতায়াতের সুব্যবস্থা রেখে ট্রান্সপারেন্ট কিছুর ব্যবস্থা হতে পারে। কিন্তু যে কর্মকাণ্ড শুরু হয়েছে সেটা বন্ধের দাবি জানাচ্ছি। মাঠটির স্বাভাবিক সৌন্দর্য রক্ষায় সবাই এগিয়ে আসুন।

শেয়ার করূন

আপনার মতামত