আজ রোববার, ৩০ অগাস্ট ২০২৬ ইং

Advertise

বিয়ানীবাজার

নিউজ ডেস্ক

২৬ অগাস্ট, ২০২৬ ২৩:৫৩


সর্বশেষ আপডেট :
২৭ অগাস্ট, ২০২৬ ০১:০৯

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতির মায়ের মৃত্যুতে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের শোক প্রকাশ

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতির গর্ভধারিণী আর নেই। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিয়ানীবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

‎মৃত্যুকালে মরহুমা তার সন্তান-সন্ততিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

‎প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন প্রেসক্লাবের সহ সভাপতি হাসান শাহরিয়ার এবং প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

‎বুধবার (২৬ আগস্ট) এক শোকবার্তায় বিয়ানীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন- সাংবাদিক সজীব ভট্টাচার্যের মা একজন সফল মা ও গৃহিনী ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন।

শেয়ার করূন

আপনার মতামত