Advertise
২৭ অক্টোবর, ২০২৬ ১৫:৩৮
বিয়ানীবাজারের সাব-রেজিষ্ট্রার জয়নাল আবেদীনকে বদলী করা হয়েছে।
আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। তবে বিয়ানীবাজারে সাব-রেজিষ্ট্রারের শূণ্যপদে কাউকে পদায়ন করা হয়নি।
তাঁর নতুন কর্মস্থল ফেনীর ছাগলনাইয়া উপজেলা।
সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী। একই আদেশে মোট ৮৫জন সাবরেজিষ্ট্রারকে বদলী করা হয়।
আদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পুরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হলো।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।