Advertise
৩১ জুলাই, ২০২৬ ১৯:৪৮
ক্রিপ্টো ট্রেডিং ও মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘটিত আর্থিক প্রতারণা থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে, কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত বা অনুমোদিত নয়।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এতে বলা হয়, Crossmarket.ai বা এ ধরনের কোনো অননুমোদিত ক্রিপ্টো ট্রেডিং বা এমএলএম প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেন বা সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ধরনের প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত বা অনুমোদিত নয়। এ ধরনের অননুমোদিত প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেন বা সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিলে আর্থিক ক্ষতি ও প্রতারণার ঝুঁকি রয়েছে। তাই এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।