আজ রোববার, ০২ অগাস্ট ২০২৬ ইং

Advertise

শিক্ষা

নিউজ ডেস্ক

২৪ জুলাই, ২০২৬ ২১:৪৭

ঢাবি দর্শন বিভাগের অ্যালামনাই আয়োজন করল বর্ষা উৎসব

নরসিংদীর সুবর্ণ গ্রাম রিসোর্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) আয়োজিত দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষা উৎসব।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ২৫০ জন অংশগ্রহণকারী উৎসবস্থলের উদ্দেশে রওনা দেন। সকাল থেকেই সেখানে অ্যালামনাইদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় সকালের নাশতা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা।

এছাড়াও উৎসবে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র, হাড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ার, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন-প্রবীণ অ্যালামনাইদের অংশগ্রহণে স্মৃতিচারণ পর্ব। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হয়ে পুরনো স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন।

ডুপডার সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী এবং সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী উৎসবে অংশগ্রহণকারী অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।

উৎসবটি ঘিরে অ্যালামনাইদের মধ্যে মিলনমেলা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

শেয়ার করূন

আপনার মতামত