আজ রোববার, ০২ অগাস্ট ২০২৬ ইং

Advertise

আন্তর্জাতিক

নিউজ ডেস্ক

০১ অগাস্ট, ২০২৬ ২১:৩৩

সামরিক সম্পদের ঘাটতি নিয়ে মার্কিন জেনারেলের মন্তব্য

মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের (ইউকম) প্রধান পেন্টাগনকে দেওয়া এক লিখিত সতর্কবার্তায় জানিয়েছেন, জেনারেল পেন্টাগনের কাছে লিখিত বার্তায় জরুরি ভিত্তিতে আরও একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজ চেয়েছেন।

তিনি স্পষ্ট করেছেন যে অতিরিক্ত সম্পদ না দিলে বর্তমান সামরিক শক্তি দিয়ে একই সাথে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা এবং মার্কিন ভূখণ্ডের নিরাপত্তা বজায় রাখা অসম্ভব।

ইউকম প্রধান তার বহরে যদি আরও একটি ‘ন্যাভি ডেস্ট্রয়ার’ (যুদ্ধজাহাজ) যোগ না করা হয়, তবে তাকে এক কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হবে—হয় ইসরায়েলকে সুরক্ষা দিতে হবে, না হয় যুক্তরাষ্ট্রের ‘মাতৃভূমিকে’ সুরক্ষিত রাখতে হবে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে একাধিক অজ্ঞাতপরিচয় কর্মকর্তার বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় কমান্ড মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করে থাকে। ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন নৌযানের মূল কাজ হলো ইরান এবং ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলে আঘাত হানার আগেই তা গুলি করে ভূপাতিত করা।


প্রতিবেদন অনুসারে, স্পেনের রোটায় ঘাঁটি গেড়ে থাকা ইউরোপীয় কমান্ডের পাঁচটি ডেস্ট্রয়ারের মধ্যে দুটি গত শুক্রবার পর্যন্ত ভূমধ্যসাগরে মোতায়েন ছিল।অন্যদিকে, এই ইউরোপীয় কমান্ডের ওপরই ন্যাটোভুক্ত ভূখণ্ডে রাশিয়ার সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকানো এবং রুশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করার গুরুদায়িত্ব অর্পিত।

উল্লেখ্য, রাশিয়ার এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সরাসরি মার্কিন ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রয়েছে। ওয়াশিংটন পোস্ট জানায়, এই বিষয়ের ওপর পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইউরোপীয় কমান্ড মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি এবং ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কোনো মুখপাত্রের সাথেও এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করূন

আপনার মতামত