আজ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ইং

Advertise

আন্তর্জাতিক

নিউজ ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৬ ১৪:২৪

আরও ৩ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

চীনের মহাকাশ কর্মসূচিতে যুক্ত হলো আরও তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের শিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।

 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লং মার্চ-২সি ক্যারিয়ার রকেটের মাধ্যমে ইয়াওগান-৫১ সিরিজের ০৭, ০৮ ও ০৯ নম্বর স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে।


 

উৎক্ষেপণের পর স্যাটেলাইট তিনটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে জানানো হয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং তড়িৎচৌম্বকীয় পরিবেশ পর্যবেক্ষণ ও শনাক্তকরণের কাজে এগুলো ব্যবহার করা হবে।

এ উৎক্ষেপণের মধ্য দিয়ে চীনের লং মার্চ সিরিজের রকেটের ৬৭৫তম মিশন সম্পন্ন হলো।


 

এর আগে গত ২৫ অক্টোবর দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান থেকে নিম্ন কক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইটের একটি বহর উৎক্ষেপণ করে চীন। সেটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৬৭৪তম মিশন।

শেয়ার করূন

আপনার মতামত