আজ শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ইং

Advertise

রাজনীতি

নিউজ ডেস্ক

২২ অগাস্ট, ২০২৬ ০০:৫৭

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেলেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী। আজ (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে।

 

দীর্ঘ প্রতিক্ষার পর জেরী মূল্যায়িত হওয়ায় বান্দরবানে সর্বত্র আনন্দের বন্যা বইছে। জেলার ৭টি উপজেলা এবং ৩৪টি ইউনিয়নে বিএনপিসহ সর্বস্তরের মানুষের মধ্যে নতুন আশা জেগেছে।

নির্বাচন অফিস ও রাজনীতিবিদদের তথ্যমতে, ১৯৯১ সালে বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো জয়ী হন। তবে ১৯৯১-৯৬ পর্যন্ত বিএনপির মাম্যাচিং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। এরপর ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বিজয়ী হলেও ওই বছরের জুনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং পুনরায় জয়ী হন। ২০০১ সালের নির্বাচনে সাচিং প্রু জেরী বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হয়। ২০০৮ সালের নির্বাচনেও বিএনপির প্রার্থী হয়ে সাচিং প্রু জেরী আওয়ামী লীগের প্রার্থীর কাছে ১৯ হাজার ভোটে পরাজিত হয়।

 
জুলাই বিপ্লবের পর ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বিপুল ভোটে বিজয়ী হন। দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি আজ (২১ আগস্ট) মন্ত্রী হিসেবে শপথ নিলেন।

তার বাবা অংশৈ প্রু চৌধুরী তৎকালীন বান্দরবান বোমাং সার্কেলের চিফ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের আমলের খাদ্য, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

 
বিগত সরকারের আমলেও পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব ছিল বান্দরবান সংসদ সদস্যের হাতে। বিএনপি সরকারের সাত মাসের মাথায় ফের মন্ত্রিত্ব পেল বান্দরবান।

শেয়ার করূন

আপনার মতামত