আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি

২৭ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৫

বিয়ানীবাজারের ফতেহপুর কিশোর সংঘ’র নতুন কমিটি


বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর কিশোর সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাসান আহমদ জুয়েলকে সভাপতি ও কবির আহমদকে সাধারন সম্পাদক পদে পুনরায় মনোনীত করা হয়।

আগামী ২০২০-২২ইং সালের জন্য ৬১ সদস্য বিশিষ্ট সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। ফতেহপুর সমাজ কল্যাণ সংস্থার সম্পাদক স্বপন আহমদের সঞ্চালনায় ও সভাপতি আব্দুর রউফ চান্দআলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা মো. জাকির হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলার নাজিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব অজি উদ্দিন, আওয়ামীলীগ নেতা লায়েক উদ্দিন, যুবলীগ নেতা ছাব্বির আহমদ প্রমুখ।

শেয়ার করূন

আপনার মতামত