আজ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ইং

Advertise

আন্তর্জাতিক

নিউজ ডেস্ক

০৮ মার্চ, ২০১৯ ১৫:২৩


সর্বশেষ আপডেট :
০৮ মার্চ, ২০১৯ ১৬:০৬

মাস্টারপিস বাংলাদেশ'র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

"Better The Balance, Better The World"

"Better The Balance, Better The World" এই প্রতিপাদ্যে সিলেটের বিয়ানীবাজারে মাস্টারপিস বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ৮ মার্চ সকাল ১০ টায় বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক শেফু দত্ত, সহকারি অধ্যাপক মোহাম্মদ শফিকুর রহমান, প্রভাষক মোহাম্মদ আখতার হোসেন, প্রভাষক সঞ্জয় আচার্য, প্রভাষক মোহাম্মদ আতিউর রহমান, প্রভাষক সুশান্ত কুমার, প্রভাষক লুৎফা বেগম, এবি টিভির সিইও রিজু মোহাম্মদ, বিয়ানীবাজার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক শাবুল আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাস্টারপিস বাংলাদেশের স্বেচ্ছাসেবী সমন্বয়ক মো. জামিল হোসেন। এসময় তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান ও মাস্টারপিস বাংলাদেশ'র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব কর্মকর্তা ইমাম হাসনাত সাজু, নুরুল ইসলাম সুমন, রাজেক জামিল, সাহেদ আহমদ, বদরুল হোসেন প্রমুখ।
উপস্থিত বক্তৃতা প্রদান প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার রীমা, ২য় খাদিজা আক্তার, ৩য় স্থান অর্জন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা।


সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ১ম হয়েছে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইয়াসমিন আক্তার তাহরিন, ২য় একাদশ শ্রেণির তামান্না আক্তার, যৌথভাবে ৩য় একাদশ শ্রেণির সাদিয়া আক্তার ইমা ও আয়েশা সিদ্দিকা, যৌথভাবে ৪র্থ স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারজানা বেগম ও খাদিজা সেলিম হিমা।আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নে প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করতে হবে। এজন্য সবাইকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে শিক্ষিত হওয়ার পাশাপাশি সচেতন হতে হবে।

শেয়ার করূন

আপনার মতামত