Advertise
২৯ জুন, ২০২৬ ২৩:০৭
বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাসুম আহমদ স্বপরিবারে ছিনতাইয়ের শিকার হয়েছেন। বিষয়টি মৌলভীবাজার জেলা পুলিশের উর্দ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।
জানা যায়, রবিবার মধ্যরাতে কুলাউড়া থানা এলাকায় ঢাকা যাওয়ার পথে ভাড়া করা প্রাইভেট কারসহ ছিনতাইকারীদের কবলে পড়েন তিনিসহ তার পরিবার। এ সময় পুলিশ পরিচয় দিয়ে তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি তল্লাশির কথা বলে চালককে অস্ত্রের মুখে জিম্মী করা হয়। এরপর সাংবাদিক মাসুমসহ তার স্ত্রী ও মেয়েকে পাশের একটি চা বাগানে নিয়ে জিম্মী করে নগদ প্রায় ১লক্ষ ১০ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এদিকে ছিনতাইকারীদের একই গ্রুপের অন্যজন তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি ছিনিয়ে নেয়।
সাংবাদিক মাসুম আহমদ জানান, তিনি দীর্ঘদিন থেকে অসূস্থ থাকার কারণে ঢাকায় গিয়ে চিকিৎসা নিচ্ছেন। এবার ঢাকার একটি হাসপাতালে তার ভর্তি হওয়ার কথা ছিল। সেজন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রাইভেট কারে করে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে কুলাউড়া থানা এলাকায় তিনি পরিবারসহ ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জানান, ঘটনাটি আমরা অবগত হয়েছি। পুলিশের একাধিক ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে।