আজ রোববার, ০২ অগাস্ট ২০২৬ ইং

Advertise

বিয়ানীবাজার

নিউজ ডেস্ক

০৭ জুলাই, ২০২৬ ১৯:১৩

বইমেলায় এলো ‘কিন্নর মহল’

বাংলা কথাসাহিত্যের সমসাময়িক তরুণ ঔপন্যাসিক ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরীর চতুর্থ উপন্যাস ‘কিন্নর মহল’ প্রকাশ করেছে তনিমা প্রকাশ| সমাজবাস্তবতা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং প্রান্তিক মানুষের জীবন সংগ্রামকে কেন্দ্র করে রচিত উপন্যাসটি তিনি উৎসর্গ করেছেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ ও এবি মিডিয়া গ্রুপের এমডি, বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম দেলোয়ারকে| বইটি বর্তমানে রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে|

‘কিন্নর মহল’ হিজড়া জনগোষ্ঠীর জীবনসংগ্রামের পাশাপাশি বিকাশ মনোবিজ্ঞানের আলোকে আত্মপরিচয়, লিঙ্গ-পরিচয়ের সংকট, সামাজিক বঞ্চনা এবং মানবমনের গভীর দ্বন্দ্বকে অনুসন্ধান করেছে| উপন্যাসটির অন্যতম ˆবশিষ্ট্য উত্তরাধুনিক আখ্যানকাঠামো ও মেটাফিকশনাল বর্ণনাশৈলী| ঔপন্যাসিক চরিত্র ‘এফ আর খান’ চরিত্রের মাধ্যমে লেখক, আখ্যান ও পাঠকের মধ্যকার প্রচলিত দূরত্ব ভেঙে বাস্তব ও কল্পনার সীমানাকে নতুনভাবে উপস্থাপন করেছেন|


এর আগে আহমদ রেজা চৌধুরীর উপন্যাস ‘তবুও তুমি’, ‘নবারুণ’ ও ‘নাভিশ্বাস পতন’ পাঠকমহলে আলোচিত হয়েছে|

শেয়ার করূন

আপনার মতামত