আজ রোববার, ০২ অগাস্ট ২০২৬ ইং

Advertise

বিয়ানীবাজার

নিউজ ডেস্ক

০৮ জুলাই, ২০২৬ ১৮:৪২

বিয়ানীবাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা

টানা বৃষ্টিতে বিয়ানীবাজার পৌরশহরের শহীদ টিলা ও নিদনপুর এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির পানি জমে রাস্তা তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী, পথচারী ও যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে

রাস্তা ও ড্রেন একাকার হয়ে যাওয়ায় অনেকেই জলবন্দি হয়ে পড়েছেন । শহীদ টিলা ও নিদনপুর এলাকায় জলাবদ্ধতায় জমে থাকা নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়েই শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায়। নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন তলিয়ে গিয়ে শ্রেণি কক্ষে পানি প্রবেশ করেছে।


এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগামী শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পৌরশহরের ব্যস্ততম এসব সড়কে জলাবদ্ধতার কারণে যানবাহনগুলো ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে, যার ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট। এক শিক্ষার্থ জলাবদ্ধতার কারণে চলাচল দুর্ভেোগের বিষয়টি জানান।

স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী শিক্ষার্থীরা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শহরের ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের মাধ্যমে এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ নিরসনের জন্য পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করূন

আপনার মতামত