আজ রোববার, ০২ অগাস্ট ২০২৬ ইং

Advertise

বিয়ানীবাজার

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২৬ ১৩:৪২

বিয়ানীবাজারে সাংবাদিক শহীদ আবু তুরাবকে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

সিলেটের বিয়ানীবাজারে সাংবাদিক শহীদ আবু তুরাবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর নামাঙ্কিত চত্বরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক শহীদ আবু তুরাবের চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এম ফয়জুল হক শিমুল, সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম মুকিত, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, নির্বাহী সদস্য মিসবাহ উদ্দিন মুনজের হোসেন বাবু, আমিনুল হক দিলু, এম এ ওমর, রিপন আহমদ, অরুণ বৈদ্যসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

পুষ্পস্তবক অর্পণের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সাংবাদিক শহীদ আবু তুরাবের সাংবাদিকতা, আদর্শ ও পেশাগত অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এম ফয়জুল হক শিমুল। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করূন

আপনার মতামত