Advertise
১৪ অক্টোবর, ২০২৬ ২২:৫৩
সর্বশেষ আপডেট :
১৫ অক্টোবর, ২০২৬ ০০:১৯
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩৩ কেভি মেইন লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা ও বাঁশ কাটার কাজের জন্য আগামীকাল, বৃহস্পতিবার, সকাল ৭:০০ ঘটিকা থেকে বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত বিয়ানীবাজার উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে বিয়ানীবাজারের মেওয়া পয়েন্ট থেকে দুবাগ,শেওলা,চারখাই, আলীনগর পর্যন্ত এবং তিল পাড়া ইউনিয়নের তিলপাড়া, চন্দরপুর,মাটিজোড়া,পীরের চক,বিলবাড়ি, নালবহর,কান্দিগ্রাম,সদরপুর আংশিক ও কুরারবাজার ইউনিয়নের দেউলগ্রাম,কুটলিপাড়া, গবিন্দশ্রী (আংশিক) এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।