Advertise
০৭ অক্টোবর, ২০২৬ ২৩:১১
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থানীয় 'ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’-এর আপত্তির মুখে বাতিল করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সিলেটের জারা স্পোর্টিং ক্লাব ও দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের মেয়েদের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ম্যাচ আয়োজনের বিরোধিতাকারী মাওলানা শরিফ উদ্দিন নিজেকে ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’-এর সভাপতি দাবি করে বলেন,
‘মহিলাদের নিয়ে মাঠে নাচানাচি, অশ্লীলতা হবে, এটা আমরা মানতে পারি না। বাইরে থেকে মেয়েদের এনে খেলাধুলা করানো হবে, এটিও আমরা মানবো না। এমন খেলা যুবকরা দেখলে তাদের চরিত্র নষ্ট হবে।’
রবিবার রাতে মাওলানা শরিফ উদ্দিনসহ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের সঙ্গে দেখা করে মেয়েদের ফুটবল ম্যাচ আয়োজনের বিষয়ে তাদের এইসব আপত্তি জানান।
এরপর উপজেলা নির্বাহি কর্মকর্তা ম্যাচের আয়োজকদেরকে ম্যাচ নিয়ে আপত্তি তোলা ব্যক্তিদের সাথে সমঝোতা করার পরামর্শ দেন বলে অভিযোগ উঠেছে।
এরপর দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরও আয়োজকদের ফোন করে মাঠের আশপাশে না যাওয়ার কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে।
একদিকে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির হুমকি আরেকদিকে স্থানীয় প্রশাসনের অসহযোগিতা ও অলিখিতি নিষেধাজ্ঞা- এরকম একটা পরিস্থিতিতেই আয়োজকরা মেয়েদের খেলা স্থগিত করতে বাধ্য হয়েছেন।
সংবাদসূত্র: বাংলা ট্রিবিউন, ৬ অক্টোবর ২০২৬