আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ইং

Advertise

মুক্তমত

মঞ্জুরে খোদা টরিক

২৫ নভেম্বর, ২০২৬ ২১:৪৬

স্নিগ্ধার প্রভোস্ট পদ হারানো ঘিরে বাক্‌স্বাধীনতা ও মব সংস্কৃতি নিয়ে প্রশ্ন

আওয়ামী লীগের পক্ষে (?) বয়ান উৎপাদনের অভিযোগে প্রফেসর রেজুয়ানা করিম স্নিগ্ধাকে ছাত্রদল-ছাত্রশক্তি-ছাত্রশিবিরের মবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রভোস্ট পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছে।


মতপ্রকাশ ও বাকস্বাধীনতার মৃত্যুতে স্বাগতম। আত্মবিধ্বংসী নয়া ফ্যাসিবাদে স্বাগতম।


শেখ হাসিনার বিরুদ্ধে বড় অভিযোগ ছিল, বাক্স্বাধীনতা সংকুচিত করার, সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ব্যক্তিদেরই যদি আজ চুপ করাতে চান, তাহলে প্রশ্ন উঠবেই, আমরা কি সত্যিই ফ্যাসিবাদকে উৎখাত করেছি, নাকি শুধু ফ্যাসিবাদীর চেয়ারটি পাল্টিয়েছি? কারণ মব রাস্তায় হলে ভয়ঙ্কর। কিন্তু মবের ভাষা যখন ক্ষমতার ভাষার সঙ্গে মিশে যায়, তখন সেটি ভয়ঙ্করতম।


শাসক বদলেছে কিন্তু ভিন্নমতের প্রতি আচরণ যদি একই থাকে, তাহলে বলতে হয়, ফ্যাসিবাদ শুধু কোন এক শাসকের নাম নয়, তা এক রাজনৈতিক সংস্কৃতির নাম। আর সেই সংস্কৃতি যদি আজও থাকে, তাহলে ৫ আগস্টে আমরা ফ্যাসিবাদকে বিদায় জানাইনি। আমরা শুধু তার পোশাক বদলিয়ে তাকে ভিন্ননামে ফিরিয়ে এনেছি। এ জন্য আমি অনুতপ্ত!


শুধু এটুকু বলি, স্নিগ্ধা ভয় পাওয়া, ভড়কে যাওয়া মেয়ে নয়, সে অন্য ধাতুতে গড়া লড়ে যাওয়া এক মেয়ে।

শেয়ার করূন

আপনার মতামত

সর্বশেষ