Advertise
১৭ অক্টোবর, ২০২৩ ১২:৫৩
সঙ্গীত নৃত্য আর কবিতার মধ্যি দিয়ে ম্যানেচেস্টার ভিত্তিক চেতনা ইউকে'র গ্রীষ্মকালীন উৎসব অনুষ্ঠিত হয়েছে । ১৫ অক্টোবর রবিবার ম্যানেচস্টারের বাংলাদেশ হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । বাংলাদেশের জাতিয় সঙ্গীতের মধ্যি দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য প্রদান করেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আবু নাসের ওয়াহাব । এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেতনার অন্যতম উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম।
চেতনা ইউকে'র সাধারন সম্পাদক কলামিস্ট ফারুক যোশী'র বক্তব্যের মধ্যি দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় । এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান । চেতনার অন্যতম সংগঠক এডভোকেট মীর গোলাম মোস্তফা ও মরিয়ম ইসলামের সঞ্চালনায় শুরু হয় কবিতা পাঠ ও গানের অনুষ্ঠান ।
রচডেল,বার্ণলি, ব্রাডফোর্ড,লিভারপুল, হাইড, ওল্ডহ্যামহসহ নর্থ-ওয়েস্ট ইংল্যান্ডের বিভিন্ন শহরের শিল্পীদের পাশাপাশি উৎসবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মীরাও । উৎসবে মেন্দী পরানোর স্টলসহ রকমারী খাবার ও ঐতিহ্যবাহী কাপড়ের স্টলও ছিল। কবিতা গান ও নৃত্যের ফাঁকে ফাঁকে ছিলো বিভিন্ন শহরের গুণীজনদের শুভেচ্ছা বক্তব্য ।
এতে আলোচনা করেন আফজাল হোসেন, ডি এম কোরেশী, রুহুল আমীন রুহেল, সাংবাদিক মোহাম্মদ শাহজাহান, লিটন চৌধুরী, ইউসুফ চৌধুরী প্রমূখ । অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ডাঃ মোশাররফ হোসেন নজরুল ইসলাম ও রোকশানা পারভীন । দুপুর ১টায় শুরু হওয়া এ অনুষ্ঠান চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত । এতে সঙ্গীত পরিবেশন করেন দুলা ভৌমিক, শার্মিস্টা রায়, সৈয়দ মাহমুদুর রহমান ,মীর গোলাম মোস্তফা, নাজমা ইয়াসমিন, সৈয়দ হাসান প্রমূখ । নৃত্যে ছিলেন রজলিন সরকার ।