Advertise
৩০ জুলাই, ২০২৫ ২২:৪১
'কারিগরি ত্রুটি'র কারণে যুক্তরাজ্যে বিমান চলাচলের সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
'ত্রুটি' ধরা পড়ার পর দ্রুত সময়ের মধ্যে সেটির সমাধান করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কিন্তু ততক্ষণে বিমান চলাচলের সূচিতে রীতিমত বিপর্যয় ঘটে গেছে।
ঠিক কী ধরনের 'কারিগরি ত্রুটি' দেখা দিয়েছিল, সেটির বিষয়ে এখনো তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানা যাচ্ছে।