Advertise
২৩ জুলাই, ২০২৫ ১১:৫৪
সর্বশেষ আপডেট :
২৩ জুলাই, ২০২৫ ২২:১৭
তিদিনকার অ্যাটেন্ডেন্স রেকর্ড রাখা মাইলস্টোনে ওই দিনের রেকর্ড নেই, ক্যাজ্যুয়ালিটিরও রেকর্ড নেই!
দুর্ঘটনার পরদিন সোস্যাল মিডিয়ায় দাবী ওঠায় কেউ একজন হাইকোর্টে রিট করলে হাইকোর্ট রুল জারি করে \'উচ্চ ক্ষমতার তদন্ত কমিটি গঠন করতে হবে\'!
শেষ মুহূর্ত পর্যন্ত পাইলটের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ ছিল কীনা তার প্রমাণ ছাড়াই ISPR বিবৃতিতে বলে দিল-\"দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজ এর দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।\"
অথচ পাইলট ইজেক্ট করে পাশ্ববর্তী ভবনে পড়েছিলেন!
২২ জুলাই সারাদিন শিক্ষার্থীরা সচিবালয়, মাইলস্টোনে, বিভিন্ন সড়কে প্রতিবাদ জানানোর পর তাদের ওপর বাহিনীসমূহ চড়াও হয়ে লাঠিপেটা করে গ্রেফতার করে। ওই একই দিনে প্রধান উপদেষ্টা \'সর্বদলীয় বৈঠক\' নামে তার সরকারের \'স্টেকহোল্ডার\' চারটি দল নিয়ে মিটিং করেন এবং পানাহারসহ হাস্যোজ্জ্বল ফটোসেশন করেন! দেখা যাক \'ফ্যাসিবাদ\'মুক্ত নতুন বন্দোবস্তশাসিত জনসাধারণ কীভাবে এসবের ব্যাখ্যা-বিশ্লেষণ করেন এবং সমাধানের কী প্রতিক্রিয়া জানান।