Advertise
০৮ অগাস্ট, ২০২৫ ১৩:৫৯
আপনাদের সমস্যা কী বাঙ্গালি সংস্কৃতি না শিকড়হীনতা? আপনারা আমাদের অহঙ্কার বলে কতোবার পোস্ট দিয়েছি অথচ এখন লজ্জায় মাথা হেট হচ্ছে৷ টিউলিপ ইংল্যান্ডের নগরমন্ত্রীর অর্থনৈতিক সচিব হিসেবে দুর্নীতি প্রতিরোধের দায়িত্বপালন করতে গিয়ে নিজেই বহু রকমের দুর্নীতিতে জড়ান৷ রুশনারা আলী ছিলেন যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মিনিস্টার৷
অথচ মাত্র ৭০০ পাউন্ড ভাড়া বাড়ানোর জন্য তার ভাড়াটেদের উচ্ছেদ করেন, বাড়ি বিক্রির কথা বলে৷ তীব্র সমালোচনার মুখে গতকালই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন৷ ভাড়াটিয়া উচ্ছেদের বিরুদ্ধে সরব থেকে গৃহহীন মন্ত্রী হয়ে নিজেই নিজের প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে ভাড়াটিয়া উচ্ছেদ করে ভাড়া বাড়িয়েছেন৷ কী বাজে রকমের দ্বিচারিতা করলেন আপনারা! বাংলাদেশের মুখেই তো কালি লেপন করলেন! অথচ ভাবতাম বিদেশে বাংলাদেশের উজ্জ্বল মুখ!