আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি

২০ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৫৭

ছাত্র ইউনিয়নের সিলেট বিভাগীয় সভা অনুষ্ঠিত

 ১৯ ও ২০ নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে  শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির সিলেট বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে৷


বিকেল চারটায় রিকাবীবাজারস্থ সিপিবি অফিসে এই বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়৷ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়৷ তিনি বলেন, ১৯ ও ২০ নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ৪০ তম সম্মেলন অনুষ্ঠিত হবে৷ সম্মেলনকে সফল করতে সিলেট বিভাগের চার জেলার ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের এখন থেকেই কাজ শুরু করতে হবে।


এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খায়রুল হাসান জাহিন, সিলেট জেলার ছাত্র ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সরোজ কান্তি, মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুবিনয় রায় শুভ, সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রণব পাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

শেয়ার করূন

আপনার মতামত