আজ রোববার, ০২ অগাস্ট ২০২৬ ইং

Advertise

বিজ্ঞপ্তি

দিবালোক ডেস্ক

০৩ অক্টোবর, ২০২০ ২৩:২২

এম সি কলেজের ছাত্রাবাসে ধর্ষনের প্রতিবাদে দক্ষিন সুরমায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

এম সি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ সহ দেশে অব্যাহত খুন-ধর্ষনের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলা সংসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

আজ শনিবার (৩ অক্টোবর) বিকেলে দক্ষিন সুরমা উপজেলার জালালপুর বাজারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন সংসদের আহবায়ক হাসান বক্ত চৌধুরী কাওছার, যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ, সন্জিত কুমার দাস, জীবন দাস ও মিজু আহমদ প্রমুখ।

বক্তারা, এই খুন-ধর্ষনের সাথে যারা জড়িত এবং তাদের প্রশ্রয় দাতাদের আইনের ভিতরে এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।

শেয়ার করূন

আপনার মতামত