আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

বিজ্ঞপ্তি

দিবা্লোক ডেস্ক

০১ জানুয়ারী, ২০২১ ২১:২৮

আগামীকাল শনিবার বড়লেখা-জুড়ী-কুলাউড়ায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নতুন বছরের দ্বিতীয় দিন মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা এবং কুলাউড়া উপজেলার আংশিক এলাকায় আগামীকাল শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বড়লেখা ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে কর্তৃপক্ষ।

শুক্রবার (১ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসের অফিসিয়াল ফেসবুক পেইজে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়- বড়লেখা ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ের বড়লেখা ও জুড়ী উপজেলা এবং কুলাউড়া উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে, উপকেন্দ্রের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ এবং বর্ণিত কাজে সহযোগিতা কামনা করেছেন পল্লীবিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসের দায়িত্বশীলরা।

শেয়ার করূন

আপনার মতামত