Advertise
০৮ জানুয়ারী, ২০২১ ১৮:১৭
জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়ন কাজের জন্য আগামীকাল শনিবার সকাল-দুপুর বিয়ানীবাজার পৌরসভাসহ উপজেলার তিন ইউনিয়নে সকাল থেকে বিকাল পর্যন্ত ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজের আওতাধীন সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়।
পল্লীবিদ্যুৎ বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, সুপাতলা সাবস্টেশনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অভিলাষ চন্দ্র পাল আরও বলেন, কাজ শেষ হয়ে গেলেই বিকাল ৪টা থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় গ্রাহকের অসুবিধা হবে- এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।