Advertise
১১ জানুয়ারী, ২০২১ ২২:৫৯
হবিগঞ্জ জেলার নবীগঞ্জের চৌধুরীবাজারে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)। চৌধুরীবাজার ব্যাডমিন্টন এসোসিয়েশন এর উদ্যোগে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।
আয়োজকরা জানান, ২০১৮ সালে চৌধুরীবাজার ব্যাডমিন্টন এসোসিয়েশন যাত্রা শুরু করে। দ্বিতীয় বারের মত এবার তারা টুর্নামেন্টের আয়োজন করছেন। তারা বলেন, খেলাধুলা পারে তরুনদের মাদক থেকে দূরে রাখতে, তাদের নৈতিক ভিত্তি সুদৃঢ় করতে এবং তাদের মধ্যে সততার অনুশীলন, সম্প্রীতি ও মূল্যবোধ জাগ্রত করতে। টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি মোটরসাইকেল।