আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি

১০ মে, ২০২১ ০৪:০৯

বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে মোরগ বিতরণ

বন্ধু মহল ফাউন্ডেশন বিয়ানীবাজার অসহায় দুস্থ মানুষদের সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারীতে অসহায় মানুষদের সাহায্য ছাড়াও বিভিন্নভাবে বিয়ানীবাজার উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেল ৩টায় পৌরশহরের পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৩ শতাধিক মানুষের মধ্যে মোরগ বিতরণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধু মহল ফাউন্ডেশনের সালমান আহমদ রায়হান, জুয়েল আহমদ, টিপু, রাসেল, মাছনুন আহমেদ, রুমেল আহমদ, মাকসুদ হোসেন মনি, তারেক আহমদ, রাজেল আহমদ, বেলাল আহমদ সুজনসহ বন্ধু মহল ফাউন্ডেশনের সদস্যরা।

বন্ধু মহল ফাউন্ডেশনের সদস্যরা বলেন, মানবকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে এ ফাউন্ডেশন গঠিত হয়েছে। আমরা বিভিন্ন সময়ে অসহায় মানুষদের সেবায় কাজ করছি। তারই ধারাবাহিকতায় আমরা রমজান মাসকে সামনে রেখে মোরগ বিতরণ করছি। আমাদের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

শেয়ার করূন

আপনার মতামত