আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

ইউরোপ

দিবালোক ডেস্ক

২৫ অক্টোবর, ২০২০ ২৩:২৭

স্পেনে জরুরি অবস্থা জারি

স্পেনে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। গত বুধবার প্রথম ইউরোপীয় দেশ হিসেবে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে। ফলে দেশটিতে জরুরি অবস্থা ও কারফিউও জারি করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) মন্ত্রীপরিষদের সঙ্গে বৈঠকের পর টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। 

রয়টার্স জানিয়েছে, তবে একমাত্র ক্যানারি আইল্যান্ডকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। নতুন করে জারি করা এই জরুরি অবস্থা আগামী বছরের মে পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন সানচেজ। পেদ্রো সানচেজ টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন, ‘পরিস্থিতি চরম পর্যায়ের দিকে যাচ্ছে।’

শেয়ার করূন

আপনার মতামত