আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

হবিগঞ্জ

নিউজ ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২২

হবিগঞ্জে কিশোরীকে ধ র্ষ ণে র পর হ ত্যা

হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা আক্তারকে ধর্ষণ ও হত্যা ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডাদেশের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩০) এবং একই গ্রামের ইশ্বাদ উল্লার ছেলে গোলাম হোসেন (৪৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর দিবাগত রাতে হরিনগর গ্রামের সুফি মিয়ার মেয়ে জুবা আক্তারকে (১৭) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা করা হয়।

নৃশংস এই হত্যাকাণ্ডের পর অপরাধীরা কিশোরীর হাত-পা বেঁধে মরদেহ নবীগঞ্জ উপজেলার কাজীর বাজার-মার্কুলি সড়কের পাশের একটি ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।

পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

এই ঘটনায় পরদিন নিহতের বাবা সুফি মিয়া বাদী হয়ে খলিল ও গোলাম হোসেনকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।

শেয়ার করূন

আপনার মতামত