Advertise
০৬ মে, ২০২৬ ২২:৩২
হাম ও রোগটির উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের হাম শনাক্ত হয়েছিল, বাকি পাঁচ শিশুর লক্ষণ ছিল।
বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর লক্ষণ থাকা নতুন রোগীর সংখ্যা ১ হাজার ২৮১ জন।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও লক্ষণে ৩২৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে দেশে ৬ হাজার ৯৯ জনের হাম শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছে ৫৬ জন। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন, যাদের মধ্যে ২৬৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৮৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এমন রোগীর সংখ্যা ১ হাজার ৫৪ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫৫ জন। সব মিলিয়ে হাসপাতাল ছেড়েছে ২৭ হাজার ২২৩ জন।