আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

স্বাস্থ্য

নিউজ ডেস্ক

০২ জুন, ২০২৬ ০০:০৮


সর্বশেষ আপডেট :
০২ জুন, ২০২৬ ০০:০৮

কাজিনে-কাজিনে বিয়ে: ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিকিৎসকদের সতর্কতা

ব্রিটেনের ব্র্যাডফোর্ড শহরের একটি ব্যস্ত বাড়িতে তিন বোন বেশ উচ্ছসিতভাবে গল্প করছে। তাদের বাড়িতে আজ একটি বিশেষ দিন।

একজন বিউটিশিয়ান ঘরের সোফায় বসে তাদের চুল বেঁধে দিচ্ছে আর মেকআপ করিয়ে দিচ্ছে। ঘরের পরিবেশ আনন্দ আর হাসিতে ভরপুর।

অনেকটা জেন অস্টেনের উপন্যাসের কোন দৃশ্যের মতো: তিনজন তরুণী, প্রত্যেকের বয়স ২০ এর কোঠায়, যাদের প্রত্যেকের ব্যক্তিত্ব বেশ নজরকাড়া এবং তারা নানা বিষয়ে গল্প করছে।

অস্টেনের বেশিরভাগ উপন্যাসের মতো এই মেয়েদের কথোপকথনে প্রায়ই বিয়ের প্রসঙ্গ চলে আসে।

এই বোনেরা মূলত সাপ্তাহিক ছুটির দিনে তাদের এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে - যেখানে বর এবং কনে সম্পর্কে ফার্স্ট কাজিন।

সাধারণত আপন চাচা বা আপন খালার ছেলে মেয়েরা অর্থাৎ আপন চাচাতো ভাইবোন ও আপন খালাতো ভাইবোনরা ফার্স্ট কাজিন হয়ে থাকে।

এই ফার্স্ট কাজিনদের মধ্যে বিয়ের বিষয়টা অনেকের কাছেই অদ্ভুত বলে মনে করতে পারে, তবে এই তিন বোনের পরিবারে এবং ব্র্যাডফোর্ড এলাকায় এ ধরণের বিয়ে বেশ সাধারণ চিত্র।

আয়েশা, বয়স ২৯ বছর এবং তিন বোনের মধ্যে তিনি সবচেয়ে বড়। ২০১৭ সালে তিনিও বিয়ে করেছিলেন তার ফার্স্ট কাজিনকে।

শেয়ার করূন

আপনার মতামত