আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

মধ্যপ্রাচ্য

নিউজ ডেস্ক

১৪ মার্চ, ২০২৬ ২৩:১১

আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের তিন বন্দর এলাকার কাছ থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। খবর ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের জেবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে ‘অবিলম্বে’ বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

এতে আরও বলা হয়েছে, বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলো লক্ষ্য করে হামলা করা হতে পারে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করূন

আপনার মতামত