আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং

Advertise

মুক্তমত

মঞ্জুরে খোদা টরিক

১০ অক্টোবর, ২০২৬ ১২:৩২

রোহিঙ্গা বিষয়ে নোবেল শান্তি পুরষ্কার পেতে হলে পাবে বাংলাদেশ, অন্য কেউ নয়!

এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার বিচারক নাভানেথেম নাভি পিল্লাই। কেন তিনি পুরষ্কার পেলেন? তাঁর নোবেল পুরষ্কার পাওয়ার কারণ হচ্ছে, তিনি রোহিঙ্গা অধিকারের পক্ষে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা হয়েছে তিনি তার বিচারকের দায়িত্বে আছেন। বাহ!


এই বিচারক রোহিঙ্গাদের মামলায় তাদের পক্ষে রায় দিলেও তিনি একজন রোহিঙ্গাকেও কি মিয়ানমারে ফেরত পাঠাতে পারবে? আছে তার সেই ক্ষমতা? যেখানে জাতিসংঘসহ বিভিন্ন রাষ্ট্রই সেই কাজ করতে পারছে না। গাজার পক্ষেও এমন রায় হয়েছিল, নেতাহিয়াহুর বিরুদ্ধেও অনেক রায় আছে, তার কি কোন কার্যকরিতা আছে? তারা মানে সে রায়? বৃদ্ধাঙ্গুলি দেখায়..


রোহিঙ্গা শান্তি ও নিরাপত্তার জন্য যদি নোবেল পুরষ্কার দিতে হয়ে তা দিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ ১০ বছরে ধরে বা তারও আরো অনেক আগে থেকে, ১৫ লাখ রোহিঙ্গাকে ছোট এই দেশের নিজেদের হাজারো সংকট-সমস্যা থাকার পরো তাদের শান্তিতে, নিরাপদে থাকার জায়গা করে দিয়েছে, খাওয়ার ব্যবস্থা, লেখাপড়া ও কাজের ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশকে সেই পুরষ্কার না দিয়ে একজন রোহিঙ্গা মামলার বিচারকের দায়িত্বে আছেন বলে তাকে পুরষ্কার দেওয়া মূলত প্রহসন ও গোপন রাজনীতি? এমন জাতি সম্প্রদায়গত শান্তি, অধিকারের পক্ষে বিচারকের দায়িত্বে আরো অনেক বিচারক আছেন। তারা কি এমন পুরষ্কার পেয়েছেন, পাবেন?


এই শান্তি পুরষ্কার এখন পুরোপুরিই একটি রাজনৈতিক স্বার্থ ও সমীকরণের বিষয়ে পরিণত হয়েছে। এই এরাই একদিন মিয়ানমারের নেতা অং সান সুকিকে নোবেল শান্তি পুরষ্কার দিয়ে বিশ্বকে মাতিয়েছিলেন। আর তিনি করলেন? তিনি ও তার সরকার রোহিঙ্গাদের মেরে-কেটে দেশ থেকে বেড় করে দিলেন। তিনিই হচ্ছেন এই রোহিঙ্গা সংকটের প্রধান কালপিঠ.. প্রধান গণহত্যকারী!! তার নোবেল পুরষ্কার কি বাতিল করা হয়েছে? ইতিহাসের নির্মম পরিণতি তিনি আজ জেলে মধ্যে পঁচছেন।
যে বাংলাদেশ ১৫ লাখ রোহিঙ্গকে যারা ”গণহত্যা থেকে রক্ষা করলো”, তাদের আশ্রয় দিল, নিরাপত্তা দিল, তাদের পুরষ্কার না দিয়ে, যারা দূরে বসে শান্তির স্বপ্ন দেখেন, ”আইনের ভিত্তিতে” গণহত্যার বিচার করবেন, কাগজে রায় লিখবেন, তিনি নোবেল শান্তি পুরষ্কার পাবেন, তাকে প্রহসন ও মশকরা ছাড়া আর কি বলা যায়?

শেয়ার করূন

আপনার মতামত

সর্বশেষ