Advertise
০৩ নভেম্বর, ২০২৬ ২১:১৬
সর্বশেষ আপডেট :
০৩ নভেম্বর, ২০২৬ ২১:১৭
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে মিলেছে গ্যাসের সন্ধান। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) জানিয়েছে, কূপটির দুটি জোনে মোট ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। ভোক্তা পর্যায়ের হিসাবে যার আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।
বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া যায়। কূপটি থেকে প্রতিদিন ১ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। আগামী ২০ বছর গ্যাস উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে কূপটিতে তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি না, তা নিশ্চিত হতে আরও ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।
Science Galaxy ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত