আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

যুক্তরাজ্য

দিবালোক ডেস্ক

২৯ এপ্রিল, ২০২১ ০০:২৬

ব্রিটেনে করোনায় বুধবার ২৯ জনের মৃত্যু, আক্রান্ত ২,১৬৬ জন

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলে ও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,১৬৬ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২,৬৮৫ জন, সোমবার ছিলো ২,০৬৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ১১ হাজার ৭৯৭ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ২৯ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১৭ জন, সোমবার ছিলো ৬জন । মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৮০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৬৩৪ জন। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৯০৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৭৬ জন।

শেয়ার করূন

আপনার মতামত