আজ রোববার, ০২ অগাস্ট ২০২৬ ইং

Advertise

মুক্তমত

কল্লোল মোস্তফা

২৭ জুন, ২০২৬ ২৩:৪৭


সর্বশেষ আপডেট :
২৭ জুন, ২০২৬ ২৩:৫১

‘মই রা যা, ছুটি নাই’—সুপারভাইজারের নির্মম কথার পর কর্মরত অবস্থায় শ্রমিকের মৃ ত্যু

গাজীপুরে কালার কো-লিমিটেড নামের পোশাক কারখানার মেশিন অপারেটর লিজা আক্তার(২৬)। বুধবার কাজে এসে বিকেল ৫টার দিকে অসুস্থ হয়ে পড়েন। তখন ছুটি চাইলেও সুপারভাইজার তাকে ছুটি দেয়নি। রাত ৮টার দিকে আবারও ছুটি চাইলে তাতে অস্বীকৃতি জানানো হয়। সর্বশেষ রাত ১০টার দিকে তিনি ফের ছুটি চাইলে তা আবারো নাকচ করা হয়।

ওই সময় তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তিনি সুপারভাইজারকে বলেছিলেন, ‘খুব অসুস্থ লাগছে। মনে হয় মারা যাব। আমার দুটি শিশুসন্তান আছে। সন্তান দুটির সঙ্গে কথা বলে মারা যেতে চাই’।

জবাবে সুপারভাইজার বলেছিলেন, ‘তুই মইরা যাগা, ছুটি নাই’।

পরে কাজ করতে করতে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু ঘটে।(কালের কন্ঠ, ২৫ জুন ২০২৬) অসুস্থতাজনিত ছুটি শ্রমিকের পাওনা। সেই পাওনা ছুটি না দিয়ে লিজা আক্তারকে জোর করে ওভারটাইম করাচ্ছিল কালার কো-লিমিটেড কারখানার সুপারভাইজার। এই মৃত্যুর জন্য সংশ্লিষ্ট সুপারভাইজার সরাসরি দায়ী।

কারখানার মালিকেরও দায় আছে কারণ তিনি যথাযথ কর্মপরিবেশ নিশ্চিত করতে পারেন নি। মালিক পক্ষের চাপ ছাড়া সুপারভাইজার জোর করে শ্রমিককে দিয়ে কাজ করাতে পারতো না। অবিলম্বে লিজা আক্তারের অকাল মৃত্যুর জন্য দায়ী কালার কো লিমিটেড কারখানার সুপারভাইজার ও কারখানা মালিককে গ্রেফতার করে বিচার করতে হবে।

শেয়ার করূন

আপনার মতামত