আজ শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ইং

Advertise

মুক্তমত

এনায়েত কবির

০৯ অগাস্ট, ২০২৬ ২৩:০০

কাবেরী গায়েনের বিরুদ্ধে প্রক্টরিয়াল তদন্ত, উঠছে প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল তদন্ত কমিটি অধ্যাপক কানেরী গায়েনকে আগামীকাল সোমবার ১০ আগস্ট তলব করেছে। কাবেরীর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ৩ ছাত্র শিবির সদস্যের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঐ তদন্ত কমিটি গঠন করেছে। কাবেরীর বিরুদ্ধে অভিযোগ কি, সেটা স্পষ্ট করে বলা হয়নি। এর আগে সিন্ডিকেট সভায় ২৩১ শিক্ষকের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্তেও কাবেরী তালিকাভুক্ত হয়েছেন। কিন্তু সানজিদা ইিসলাম তন্বীর "জুলাই প্রতারণা"র সত্যানুসন্ধানে দেয়া একটি নিরীহ প্রশ্নকে কেন্দ্র করে পৃথক প্রক্টরিয়াল কমিটি কাবেরীর বিরুদ্ধে" প্রহসন " হতে পারে এমন সন্দেহ রয়েছে।

ইতোমধ্যে কাবেরীকে প্রশাসনিক হেনস্তার বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে এবং তীব্র প্রতিবাদ হয়েছে।


আপনি - আমি কেনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গয়েনের পাশে দাঁড়িয়েছি, দাঁড়াবো? মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে কাবেরী বরাবর অবিচল থেকেছেন। ২০০৭ - ৮ এর জরুরী শাসনামলের কথা মনে আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদরুল আমিন, সৈয়দ আনোয়ার হোসেন প্রমূখ বিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম সাব্বির সাত্তার, সজল, সেলিম রেজা, মামুনরা যখন নিগৃহীত হলেন কাবেরীর কলম সোচ্চার হয়ে উঠেছিলো। জরুরী শাসনের নিপীড়নের বিরুদ্ধে কাবেরী দাঁড়িয়েছিলেন সতীর্থ শিক্ষকদের পক্ষে। গণমাধ্যমের কন্ঠরোধের ডিজিটাল আইনের বিরুদ্ধেও তিনি বিতর্ক করেছেন। এমনকি তিনি দাঁড়িয়েছেন ভিন্নমতের মানুষের নিপীড়নের বিপক্ষেও। তাঁর নিজের রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) অথবা এর আগে ছাত্র ইউনিয়নের পরিধিতে তাঁর নিপীড়ন বিরোধী ভুমিকা সীমাবদ্ধ থাকেনি। দলমত নির্বিশেষে তিনি দাঁড়িয়েছেন নিপীড়িতের পক্ষে। ছাত্র - ছাত্রীদেরকে শিখিয়েছেন প্রতিবাদের ভাষা।


কিন্তু দু:খের বিষয়, সর্বস্তরের মানুষ কাবেরীকে হেনস্তার প্রতিবাদ করলেও এখন পর্যন্ত কাবেরী গায়েনের সতীর্থ বন্ধুরা ও সিপিবি নীরব। শিক্ষকরা তাঁদের সতীর্থের পক্ষে দাঁড়াবেন না? নিজ দলের একজন সম্মানিত নেতার পক্ষে সিপিবি কোনো ভূমিকা নিবে না? যেসব সতীর্থের পক্ষে,ছাত্র ছাত্রীদের পক্ষে কাবেরী নির্ভীক
লড়াই করেছেন তাঁরাও কেনো নীরব? ছাত্র ইউনিয়ন কেনো কাবেরী গায়েনের হেনস্তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে না?


কাবেরী গায়েনের সতীর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তাঁর প্রিয় ছাত্র ছাত্রীদের কাবেরীর পাশে দাঁড়াতে আহবান জানাই। কাবেরীর বিরুদ্ধে প্রহসনমূলক প্রক্টরিয়াল তদন্ত কমিটি বাতিলের দাবিতে সোচ্চার হোন। সিপিবি ও ছাত্র ইউনিয়নকেও আহবান জানাই কমিটি বাতিলের দাবিতে কাবেরীর পাশে দাঁড়াতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব দলমত নির্বিশেষে কাবেরীর পাশে দাঁড়ানো।

শেয়ার করূন

আপনার মতামত