আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

মুক্তমত

ফারুক যোশী

০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২৬

সত্য লুকানোর সুযোগ নেই, ৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি——সংসদে প্রতিমন্ত্রী

স্বাভাবিকভাবেই এ নিয়ে রিপোর্ট হয়েছে গণমাধ্যমে । এ নিয়ে প্রতিমন্ত্রী যদিও সরকারের দায়ের কথা স্বীকার করেছেন । তবে এই রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—সরকার সংকট আড়াল না করে বিদ্যুৎ ও গ্যাস ব্যবস্থাপনার সীমাবদ্ধতা, কারিগরি বিপর্যয় এবং আমদানিনির্ভরতার বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরেছে। সরকারের ব্যর্থতা বা অসহায়ত্বের এমন স্বীকারোক্তি নিঃসন্দেহে সমালোচনার সুযোগ তৈরি করে; জনগণ সেই সমালোচনা করতেই পারেন। কিন্তু সমস্যার বাস্তবতা স্বীকার করে তার কারণ ও সীমাবদ্ধতা প্রকাশ করাও জবাবদিহিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।


১২ হাজার মেগাওয়াট গ্যাসভিত্তিক উৎপাদন সক্ষমতা থাকলেও পর্যাপ্ত গ্যাস না থাকা, একাধিক বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি এবং আমদানিতে ঘাটতি—সব মিলিয়ে এটি শুধু ব্যবস্থাপনার প্রশ্ন নয়, বরং একটি জটিল কাঠামোগত সংকট। তাই এই রিপোর্টকে শুধু সরকারের ব্যর্থতার দলিল হিসেবে না দেখে, সংকটের বাস্তব চিত্র স্বীকার করে সমাধানের দায় আরও স্পষ্ট করার একটি সাহসী পদক্ষেপ হিসেবেও দেখা যায়। সমালোচনা থাকবে, তবে তথ্য গোপন না করে বাস্তবতা প্রকাশ করাই কার্যকর জবাবদিহিতার প্রথম শর্ত।

শেয়ার করূন

আপনার মতামত