আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

সম্পাদকীয়

সম্পাদকীয়

১৪ জুন, ২০২২ ১৪:২৮

বিয়ানীবাজার পৌর নির্বাচন: আঞ্চলিকতা বিজয়ের হাতিয়ার


আগামীকাল ১৫ জুন যথানিয়মে বিয়ানীবাজার পৌর নির্বাচন হবে। এবারে ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট দিবেন। আলোচিত এই পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশন খুবই আশাবাদি। কমিশনের দাবি আগে রাতে না দিনে ভোট হয়েছে তা উনার কাছে ধর্তব্যয় বিষয় নয়। এবার হবে দিনে এবং কোন কারচুপি হবে না। আমরাও আশাকরব পৌর নাগরিক যথা সময় ভোট প্রদান করবেন। ১০ জন মেয়র ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলার ও ৪৮ জন সাধারণ কাউন্সিলার এবার নির্বাচনে অংশগ্রহণ করেন।

প্রথম বার ইভিএম, দ্বিতীয় মেয়াদের জাতীয় প্রতিক পৌর নির্বাচনে ব্যবহার হচ্ছে। তাই অন্যান্য সময়ের চেয়ে এখনকার স্থানীয় নির্বাচনে সাধারণ কর্মী সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক নেতা কর্মী ও সমর্থক নিয়ে নির্বাচনী মাঠ সরগরম। স্থানীয় সরকারি নির্বাচনে দলীয় প্রতিক হওয়ায় মারামারি হানাহানি অনেক গুন বেড়ে গেছে। দলীয় প্রতিকের আগের নির্বাচনগুলোতে নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন বা পৌর নির্বাচনে হতাহত বা মৃত্যুর ঘটনা শুনাই যেত না অথচ এই দুই মেয়াদের প্রতিক নির্বাচেনে দেশ ঝোড়ে প্রাণহানির ঘটনা প্রায়সই শুনা যায়। যা দেশের জনগণের জন্য কাম্য নয়।

আমরা আশা করব বিয়ানীবাজারে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও আঞ্চলিকতার দুহাই দিয়ে অপ্রীতিকর কোন ঘটনা যেন না ঘটে। এপর্যন্ত নির্বাচনী প্রচারণায় প্রতিকের চেয়ে আঞ্চলিকতা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে। এদিকে কাউন্সিলারদের ক্ষেত্রে গুষ্ঠি কেন্দ্রিক প্রার্থীর জয় পরাজয় নির্ভর করবে। মনে হচ্ছে প্রার্থীর যৌগ্যতা, অভিজ্ঞতা এখানে ধর্তব্যয় বিষয় নয়, প্রচারণা দেখে তাই মনে হচ্ছে। মেয়র প্রার্থীদের জয় নির্ভর করবে গ্রাম অঞ্চল এবং পরে রাজনৈতিক প্রতিকের পরিচয় ভিত্তিতে। প্রার্থীদের অনেকেই এই কৌশল অবলম্বন করেছেন।

শেয়ার করূন

আপনার মতামত