আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

সম্পাদকীয়

সম্পাদকীয়

১১ জুলাই, ২০১৯ ১৯:১৪

সরকারের লুটপাটের দায় জনগণ নিবে না



গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণার প্রতিবাদে বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে গত ১ জুলাই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ ঢাকা মহানগর সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য রাখেন সদস্য সচিব জুলফিকার আলী ও খালেকুজ্জামান লিপন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পল্টন মোড়, বিজয় নগর, সেগুনবাহিচাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তোপখানা রোডের দলীয় কার্যালয়ের সমানে এসে শেষ হয়। 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক গ্যাসের মূল্যবৃদ্ধির অযৌক্তিক ও অবৈধ সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়ে অবিলম্বে মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, সরকারের ভুলনীতি, দুর্নীত ও লুটপাটের দায় জনগণ নেবে না। বিইআরসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দায়িত্ব হলো জ্বালানি বিষয়ে জনগণের উপর সরকার বা অন্য কেউ যাতে অযৌক্তিক, অন্যায় কোন কিছু চাপিয়ে দিতে না পারে, সে বিষয়ে জনগণের স্বার্থ দেখা। আইনে আছে গ্যাস ও বিদ্যুৎ কোম্পানিসমূহ লাভজনক অবস্থায় থাকলে কোন অবস্থায়ই দাম বাড়ানো যাবে না।

কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিইআরসি তার আইনী অবস্থান পরিহার করে জনগণের স্বার্থ না দেখে সরকারের দুর্নীতি, লুটপাট ও ভুলনীতির সমর্থনে কাজ করে চলেছে। ৬টি গ্যাস বিতরণী কোম্পানির মধ্যে ১টি বাদে সবকটি লাভজনক অবস্থায় রয়েছে এবং ১টি সঞ্চালন প্রতিষ্ঠান লাভজনক থাকার পরও নতুন করে সরকারি হুকুমে দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে যা জনগণের প্রতি বিইআরসির বিশ্বাস ঘাতকতার সামিল। দেশবাসী বিইআরসি তথা সকারের মূল্যবৃদ্ধির অযৌক্তিক-অন্যায় ঘোষণা মেনে নেবে না। গত মার্চ মাসে অনুষ্ঠিত গণশুনানীতে বাসদসহ বামপন্থী দল ও ভোক্তা সংগঠনের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির অযৌক্তিকতা তুলে ধরা হলে বিইআরসি তার কোন সদুত্তর দিতে পারেনি। অথচ সকল প্রকার যুক্তি ও ভোক্তা স্বার্থ অগ্রাহ্য করে বিইআরসি আজ দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে যা ঐ প্রতিষ্ঠানের জনস্বার্থ বিরোধী অবস্থানকে তুলে ধরেছে।

নেতৃবৃন্দ বলেন, বিইআরসির মূল্যবৃদ্ধির ঘোষণা গণশুনানিকে গণ নাটকে পরিণত করেছে। নেতৃবৃন্দ বলেন, যে প্রতিষ্ঠান জনগণের স্বার্থ দেখার কথা ঐ প্রতিষ্ঠান যদি তা না করে সরকারের হুকুম তামিল করে, তাহলে ঐ প্রতিষ্ঠান থাকারও কোনো যুক্তি নাই। নেতৃবৃন্দ গণবিরোধী বিইআরসি বিলোপের দাবি জানান।
বক্তাগণ অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের জন্য জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করূন

আপনার মতামত