আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ইং

Advertise

মুক্তমত

জাকির তালুকদার

২৮ অক্টোবর, ২০২৬ ২২:১০

জামায়াতের কাছ থেকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে হবে?

মানিক পশারিকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রচার করেছে পিরোজপুরের জামায়াত-শিবির।
নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না তারা কারা?


তারা মুক্তিযুদ্ধের সর্বাত্মক বিরোধিতাকারী দল। ১৯৭১ সালে মালিক মন্ত্রীসভায় তাদের দলীয় মন্ত্রী ছিল। তারা পাকবাহিনীর পাশে থেকেছে পুরোটা সময়। বাঙালি-হত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ, মুক্তিযোদ্ধাদের হত্যা করার কাজে তারা পাকবাহিনীকে সহায়তা করেছে। পাশাপাশি নিজেরাও সেই একই কাজ করেছে।
তারা আল বদর বাহিনী তৈরি করেছিল। এই আল বদররাই দেশের বুদ্ধিজীবী ও শ্রেষ্ঠ মনীষীদের হত্যাকারী।


বাংলাদেশ স্বাধীনতা লাভের পরেও তাদের নেতা গোলাম আযম 'পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি' তৈরি করেছিলেন। সৌদি আরবে গিয়ে এই কমিটির নামে কোটি কোটি টাকার জাকাত-ফেতরা সংগ্রহ করেছিলেন। সেই টাকাই জামায়াত-শিবিরের অন্যতম মেরুদণ্ড।


১৯৭৫ সালের পরে প্রধানত বিএনপির কাঁধে চেপে এবং কিছুটা আওয়ামী লীগের সাথে টেকনিক্যাল আঁতাতের মাধ্যমে তারা আজকের পর্যায়ে এসেছে।
কিন্তু তারা, তাদের বংশধররা এবং দলীয় লোকেরা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন রাজাকার-আল বদর এবং স্বাধীনতাবিরোধী বলেই অভিহিত হবে।
সেই দল যখন কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রশ্ন তোলে, তখন তাদের অন্যায়ের ওজন আরো অনেক বেড়ে যায়।


আজকের অবস্থা চিরকাল থাকবে না। আশা করি বেশিদিনও থাকবে না। সুদে-আসলে তাদের সর্বোচ্চ বিচার এই বাংলাদেশে হবেই হবে।

শেয়ার করূন

আপনার মতামত